• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলো আন্তঃনগর ট্রেন রুপসা

সিসি নিউজ, ০৩ জুন ।। আজ ২য় ধাপে নীলফামারীর চিলাহাটি-খুলনা রেলপথে আন্তঃনগর ট্রেন রুপসা চলাচল শুরু করেছে। সকাল সাড়ে ৮টায় খুলনা উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন রুপসা। রাত ৮টায় ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেসপ ট্রেনটি। উভয় ট্রেন দুটি নীলফামারীর সর্বশেষ স্টেশন চিলাহাটি থেকে ছেড়ে যাবে।
সামাজিক দুরত্ব বজায় রেখে এবং রেলের নিয়ম-নীতি বজায় রেখে ট্রেন দুটি চলাচল করবে। ইতিমধ্যে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ট্রেন দুটিতে খাবার গাড়ী সংযোগ থাকলেও সেখানে কোন খাবার থাকবে না। মাক্স ও টিকিট ছাড়া কোন যাত্রী ট্রেনে উঠতে পারবে না।
সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর স্টেশনে রুপসা ট্রেনটি এসে দাঁড়ায়। এ সময় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান উপস্থিত থেকে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেন এবং মাক্স বিহীন যাত্রীদের মাঝে মাক্স বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ