• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা পরিস্থিতির আরো অবনতি হতে পারে: কাদের

ঢাকা, ০৪ জুন ।। করোনা সংক্রমণে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২১তম স্থানে চলে এসেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে।’

বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

করোনাভাইরাসের কারণে দেশে চলমান দুঃসময়ে যেসব পরিবহন শ্রমিক ও মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অনেক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।’

কাদের বলেন, সঙ্কটের এ সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি পরিবহন শ্রমিক ও মালিকদের সরকারের দেয়া নির্ধারিত ভাড়া মেনে চলার আহ্বান জানান।

তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সরকার জাতির এ সঙ্কটে সবার নিকট দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে কাদের বলেন, ‘দ্বিমত, বহুমত গণতান্ত্রিক সমাজের অলঙ্কার। কিন্তু অভিন্ন এ করোনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধতাই সঙ্কট সমাধানের শক্তি। এতে লড়াইয়ের ময়দানের যোদ্ধারা মনোবল পাবেন।’

তিনি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সরকারের সমালোচনাকে রুটিন ওয়ার্কে পরিণত না করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনার সংক্রমণ বিস্তারে আরো প্রাণশক্তি যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ