• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ভ্রাম্যমান আদালতের ওপর ব‌্যবসায়ীর হামলা: পুলিশের এসআই আহত

সিসি নিউজ, ০৪ জুন ।। নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালতের উপর হামলা করেছে এক হোটেল ব্যবসায়ী। এতে পুলিশের এক উপ-পরিদর্শক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ‌্য়ায় উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ‌্যা সাতটার দিকে টুনিরহাট বাজারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের নেতৃত্বে অভিযানে যায় ভ্রাম্যমান আদালতের একটি টিম। সরকারী নির্দেশ উপেক্ষা করে হোটেল খোলা রাখায় হোটেলের মালিক মিলন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়। ওই ব্যবসায়ী জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে গাড়ীতে উঠতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসায়ী একটি ধারালো চাকুদিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যান। এতে ডিমলা থানার উপ-পরিদর্শক বাকি নুর আহত হন।
আহত উপ-পরিদর্শক বাকি নুর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলাকারী ওই ব্যবসায়ীকে ধরতে অভিযান চলছে বলে জানান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ। তবে রাত ১১টা পর্যন্ত ওই ব‌্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ