• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে করোনার মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে করোনা ভাইরাস আক্রান্ত  মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ছক্কুর রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
জানা গেছে, উপজেলার থানাপাড়া এলাকার মৃত নজির হোসেন পুত্র, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল ইসলাম ছক্কু (৬৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। এর মধ্যে তিনি চলমান আতঙ্ক করোনা ভাইরাসেও আক্রান্ত হয়ে পড়েন, এবং শুক্রবার দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মৃত্যু বরণ করেন। শনিবার সকালে চিলমারী কেন্দ্রীয় কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, এ ডব্লিউ এম রায়হান শাহ্, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। দাফনের কাজ সম্পন্ন করেন চিলমারী ইসলামী ফাউন্ডেশনের তত্বাবোধায়ক, মিনারুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের ৭ জন কর্মী উপস্থিত ছিলেন। সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার, এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, মৃত বীর মুক্তিযোদ্ধা করোনা পজেটিভ ছিল। নিয়ম মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ