• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক ।। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট চার লাখ ৫৪ জন মানুষ মারা গেছেন। আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৭ হাজার ছয়শ ৬৩ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮৫ হাজার দু’শ ৭১ জন।

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন করোনাভাইরাস দেখা দেওয়ার পর পাঁচ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।

করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এক লাখ ১১ হাজার ছয়শ ৮৮ জন মানুষ মারা গেছেন সেদেশে। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার চারশ ৬৫ জন। আর ব্রজিলে মৃতর সংখ্যা ৩৫ হাজার দু’শ ১১ জন।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ