• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নিউজিল্যান্ডকে শতভাগ করোনামুক্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ।। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি নিউজিল্যান্ডে। সারা পৃথিবীর প্রায় সব দেশে যখন প্রতিদিনেই সংক্রমণ বেড়ে চলেছে, সেখানে নিউজিল্যান্ডে ঘটছে তার উল্টোটা। ফলে সোমবার নিজের দেশকে করোনামুক্ত হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের সর্বশেষ কভিড পজিটিভ রোগীটিও এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খবর  বিবিসির।

দেশটিতে লকডাউন আর থাকছে না। এরপর সামাজিক দূরত্ব বিধিও থাকবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার।

এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে কড়াভাবে লকডাউন পালন করে নিউজিল্যান্ড। লকডাউনের সময় দেশের প্রত্যেক মানুষ যাতে ঘরে থাকেন, তা নিশ্চিত করেছিল প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের সরকার। তার ফলও মিলেছে হাতেনাতে। বিশ্বের বেশিরভাগ দেশ এখনো যেখানে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা, সেখানে করোনাশূন্য দেশগুলোর তালিকায় স্থান পেল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ওশেনিয়া অঞ্চলের এই দেশটিতে মোট ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ২২ জন মারা গেছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ১ হাজার ৪৮২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ