নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানসহ নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৯জনে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ জানান, দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের পজিটিভ আসে।
তিন জনের মধ্যে অন্য দু’জন হলেন ভাইস চেয়ারম্যান এর মেয়ে ও আরেকজন পেট্রোল পাম্প মালিক।
স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, আইসোলেসনে চিকিৎসা নিচ্ছেন ৮৩জন, এবং সুস্থ্য হয়েছেন ৬৯জন। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।