• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জনপ্রিয় বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবীর ইন্তেকাল

সিসি ডেস্ক, ১২ জুন ।। গ্রামবাংলার জনপ্রিয় বক্তা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে ৩টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সারাবাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ইসলামি আলোচক হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভৈরব বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। বিকালে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় এ ইসলামি আলোচক ভৈরব বাস স্ট্যান্ড জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করলেও তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পরা উপজেলার রামনগর গ্রামে।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীকে নিজ গ্রাম রামনগরে তার মায়ের কবরের পাশে দাফন করার কথা রয়েছে। মাহফিলে মায়ের আলোচনায় তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে তার ভক্তকুলের মাঝে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ