• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ঢেঁড়শ ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে ঢেঁড়শ ক্ষেত থেকে আমিনুর রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী থেকে এই লাশ উদ্ধার করা হয়। একই এলাকার মৃত. আসান উদ্দিনের ছেলে আমিনুর।
পুলিশ জানায়, আমিনুর রহমান শুক্রবার রাতে ঘরে একাই শুয়ে ছিল। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একই এলাকার জামিল উদ্দীন ক্ষেতে কাজ করতে গিয়ে ঢেড়শ ক্ষেতে তাকে পড়ে থাকতে চিৎকার করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম জানান, নিহতের গলায় রশি পেঁচানোর দাগ ছিল। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ