• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্রান্তে চীনকে ছাড়ালো বাংলাদেশ

সিসি ডেস্ক, ১৪ জুন ।। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যার দিক থেকে রোগটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়।

শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়ার্ল্ডোমিটার জানায়, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫ জন। আর দেশটিতে মারা গেছেন চার হাজার ৬৩৪ জন।

অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৩৯ জন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মোট আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৯তম। আর মৃত্যুর সংখ্যার হিসাবে বিশ্বে ৩১তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেশী দেশ ভারতে তিন লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৯ হাজার জন। আর পাকিস্তানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার। মৃত্যু হয়েছে আড়াই হাজার।

করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২১ লাখ ১৭ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৮৫৬ জনের মধ্যে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪ জন। নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।

দেশে ৫৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ হাজার ৮২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ