• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে শিশু নির্যাতনকারীদের শাস্তি দাবি খেলাঘরের

সিসি ডেস্ক, ১৪ জুন ।। মোবাইল চুরির কথিত অভিযোগে ঠাকুরগাঁওয়ে দুই শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

আজ রবিবার কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও অধ্যাপক প্রণয় সাহা এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২২ মে মোবাইল চুরির অভিযোগ তুলে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম, মোতালেব আলীসহ অন্যরা মিলে সালিশে হাত-পা বেঁধে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় লাঠিপেটা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এই লাঠিপেটার দৃশ্য ক্যামেরাবন্দিও করা হয়। ঘটনায় ৫ জুন জেলার পীরগঞ্জ থানায় ইউপি সদস্য জহিরুল ইসলাম, তার সহযোগী মোতালেব আলীসহ সাত জনের বিরুদ্ধে মামলা হলে ইতিমধ্যে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের নীচে সবাই শিশু। শিশুদের উপর নির্যাতন দেশের প্রচলিত ও শিশু আইনের সুষ্পষ্ট লংঘন। তাছাড়া নির্যাতনের কারণে শিশুরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঠাকুরগাঁওয়ে শিশুদের উপর নির্যাতনের মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচারকাজ শেষ করে আসামিদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতে ভবিষ্যতে অন্যরা শিশুদের উপর নির্যাতন করতে ভয় পাবে। পাশাপাশি শিশুরাও বেড়ে ওঠার জন্য পাবে নিরাপদ পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ