• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আরও ৭ জন করোনা পজেটিভ

নীলফামারী প্রতিনিধি॥ করোনা সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৭ জন শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১০ ও ১১ জুনের প্রেরিত নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
৭ জন নতুন করোনা পজেটিভে মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ভূজারিপাড়ার একই পরিবারের তিনজন, বড়ভিটা ইউনিয়নের এক যুবক, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়ার এক যুবক, বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি গ্রামের ১ জন ও একই ইউনিয়নের উত্তর দুরাকুঠি গ্রামের এক যুবক। এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের একজনের ফলোআপ রির্পোটে পুনরায় পজেটিভ এসেছে।
সূত্র মতে, এ নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ২৫ জন করোনা শনাক্ত হলো। পূর্বের শনাক্ত সহ এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৭০ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ