• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার টিকা আবিস্কার করেছে নাইজেরিয়ার বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক, ২১ ‍জুন ।। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার বিজ্ঞানীরা করোনাভাইরাস রোখার টিকা আবিস্কার করেছেন বলে দাবি করেছেন শনিবার (২০ জুন)। ৭.৮ নাইজেরিয়ান নাইরাস খরচে এই টিকা তৈরি করেছেন তারা। প্রাথমিকভাবে কেবল আফ্রিকার জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা হবে এই টিকা। পরবর্তীতে বৃহৎ উৎপাদনের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশেও দেওয়া হবে। খবর আনাদোলু এজেন্সির।

গবেষকরা আফ্রিকার বিভিন্ন অঞ্চলের করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স সংগ্রহ করে সেটার ভিত্তিতে তৈরি করেছেন এই টিকা। যদিও তারা এখনো এই টিকার নাম প্রকাশ করেননি।

টিকার বিষয়ে গবেষক ডা. ওলাদিপো কোলাওলে বলেছেন, ‘বৈশ্বিক এই মহামারির একটা সমাধান দেওয়ার আকাঙ্খা থেকেই আমরা এটা তৈরি করেছি। টিকাটি গুজব কিংবা বাড়াবাড়ি নয়, সত্যিকার অর্থেই তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা একাধিকবার প্রয়োগ করে এটার বৈধতা যাচাই করেছি। প্রাথমিকভাবে এটা কেবল আফ্রিকানদের জন্য তৈরি। তবে অন্যান্যদের ক্ষেত্রেও এটা কাজ করবে। অবশ্য বিশ্বের জন্য উন্মুক্ত করতে আরো ১৮ মাস প্রয়োজন হবে।’

‘অনেক বৈজ্ঞানিক গবেষণার পর আমরা এটা তৈরি করতে পেরেছি। আসলে আমরা বুঝতে পেরেছি যে মানুষের ওষুধ নয়, করোনার টিকা প্রয়োজন। সে কারণেই আমরা টিকা আবিস্কারের দিকে মনোযোগী হই।’ যোগ করেন তিনি।

এই টিকা তৈরি করতে ৭.৮ মিলিয়ন নাইরাসের যোগান দিয়েছে নাইজেরিয়ার ট্রিনিটি ইমুনোডেফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্ট।

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ