• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ ।। করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সৈয়দপুর সচেতন নাগরিক সমাজ ওই মানববন্ধনের আয়োজন করে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বেলা ১২টায় শুরু হওয়া মানববন্ধনে সৈয়দপুরে করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে ব্যানার প্রদর্শন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সদস্যসহ শিল্প ও বাণিজ্য প্রধান শহরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এ সময় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য বলেন সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ।
বক্তারা বলেন, সৈয়দপুর একটি ঘনবসতিপূর্ণ উপজেলা শহর। এ শহরে সরকারি-বেসরকারি শিল্প কারখানাসহ বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ কর্মরত। ফলে এ উপজেলার বিপুল জনগোষ্ঠীসহ স্থানীয় অর্থনীতি সচল রাখতে সৈয়দপুরে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান। পরে সৈয়দপুর সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ পিসিআর ল্যাব স্থাপনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের হাতে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ