সিসি নিউজ, ২৩ জুন ।। বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ডা. মো. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সৈয়দপুর শাখার উদ্যোগে গত রোববার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সামনে কর্মসূচী পালিত হয়।
এ সময় চিকিৎসকগণ দুই মিনিট নিরবতা পালন শেষে ডা. মো. আব্দুর রকিব খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডা. রকিব হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে এনে শাস্তির দাবি জানান বক্তারা। তাছাড়া এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান তারা। কর্মসূচী থেকে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে সকল চিকিৎসকদের নিরাপত্তার দাবিও জানান চিকিৎসক নেতারা।
আজ মঙ্গলবার পর্যন্ত সকল চিকিৎসকরা তাদের কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করে।
উল্লেখ্য যে, খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. মো. আব্দুর রকিব খান’র মৃত্যু হয়। মঙ্গলবার (১৬ জুন) রাতে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়। তিনি নগরীর গল্লামারী মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক।
এর আগে সোমবার (১৫ জুন) রাতে রোগীর স্বজনদের হামলায় মারাত্মক আহত হন তিনি। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।