• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে আটক ৬৪ বাংলাদেশি

সিসি ডেস্ক, ২৪ জুন ।। নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

নর্থ মেসিডোনিয়ার পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, স্থানীয় সময় সোমবার নিয়মিত টহলের সময় ৬৪ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের সবাই বাংলাদেশের নাগরিক।

তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি বলে জানানো হয়েছে। গ্রিসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার নর্থ মেসিডোনিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক অভিবাসীদের সীমান্তের কাছে গেভেগেলিজা নামে একটি শহরে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবছরই বহু মানুষ উন্নত জীবনের আশায় প্রাণের ঝুঁকি নিয়েই অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন ইউরোপীয় দেশগুলোতে। সম্প্রতি অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় পাচারকারীদের হাতে প্রাণ হারান ২৬ বাংলাদেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ