• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিকের ৩২৯ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী করোনায় আক্রান্ত, মৃত্যু ৬

সিসি ডেস্ক, ২৫ জুন ।। করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের ৩২৯ জন কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মারা গেছেন।   আক্রান্তদের মধ্যে শিক্ষক ২৫৫ জন, কর্মকর্তা ৩৭ জন, কর্মচারী ২৩ জন এবং ১৪ জন শিক্ষার্থী রয়েছেন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার জন। ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি মারাও যাননি।

মোট ৩২৯ জন আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৭৫ জন, সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন শিক্ষক এবং একজন কমর্কতা রয়েছেন।

অধিদফতরের দেওয়া করোনা আপডেটে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভা ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া এই ৬ জনের মধ্যে একজন কর্মকর্তা এবং ৫ জন শিক্ষক রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ত্যাগের অনুমতি নেই। সীমিত আকারে অফিসও খোলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ