• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপরে

সিসি নিউজ, ২৬ জুন ।। ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও ভারী বষর্ণের কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুপুর ১২টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়েছে। সকাল ৬টায় ওই পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পানির চাপে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল ৬ টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এতে জেলার তিস্তা তীরবর্তী বেশ কিছু বসত বাড়ির লোকজন পানি বন্দি হয়ে পড়েছে।

তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধিরা জানান, তিস্তা নদীর পানি লোকালেয় ঢুকছে। এতে বেশ কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারাজ ডালিয়া শাখার নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিস্তা নদী পানি বৃদ্ধি নিয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ দিকে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলা সদরের তেলিপাড়ায় ধাইজান নদীর ভাঙ্গনে কাঁচা রাস্তাসহ প্রায় ১৫০ ফুট নদীগর্ভে  বিলীন হয়ে গেছে। হুমকির মুখে ওই গ্রামের ৩০টি বাড়ি। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ