• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বজ্রপাতে নানা ও নাতী জামাইয়ের মৃত্যু

জয়পুরহাট, ২৮ জুন।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দ্রপাইল এলাকায় মরিচের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রতিবেশী নানা ও নাতী জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চন্দ্রপাইল এলাকার লুৎফরের ছেলে আলম (৩৮) ও একই এলাকার জামাই আজিজারের ছেলে সাখাওয়াত হোসেন (৩৪)। তারা দুজনই সম্পর্কে প্রতিবেশী নানা ও নাতি জামাই।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, চন্দ্রপাইল এলাকায় একই মাঠে পাশাপাশি তাদের দুজনেরই মরিচের ক্ষেত ছিল। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে সেই ক্ষেতে পানি জমে থাকায় শনিবার সন্ধ্যার আগে তারা বৃষ্টির মধ্যেই সেই ক্ষেতে পানি সেচতে যায়। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ