• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাংবাদিকের মৃত্যু

রাজশাহী, ২৮ জুন।। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের চীফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রবিবার রাত সোয়া ৯টার দিকে তিনি করোনার উপসর্গ নিয়ে খ্রিস্টান মিশন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সপ্তাহ খানেক আগে তিনি জ্বর-সর্দিতে আক্রান্ত হোন। এরপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

সাংবাদিক মাসুম ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করেন বিভিন্ন দেশ সফর করে।

রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন মাসুম। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতেন তবিবুর রহমান মাসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ