• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভাষা সৈনিক খয়রাত হোসেনের নামে নামফলক স্থাপন

সিসি নিউজ, ২৯ জুন।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক ও যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেন স্মরণে নাম ফলক স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে সার্কিট হাউস সড়কস্থ জেলা পরিষদ মোড়ে এই স্থাপনার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক ও প্রয়াত মন্ত্রীর ছেলে হাসনাত বিন খয়রাত উপস্থিত ছিলেন এ সময়।

অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন সড়ক ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এবং কীর্তিমান ব্যক্তিদের নামে নামকরণ এবং ফলক স্থাপনের প্রতিশ্রুতি দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনি বলেন, শহরের অনেক সড়ক ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধাসহ বরেণ্য ব্যক্তিদের নামে রয়েছে এগুলোতে নাম ফলক এবং আরো নতুন করে বিভিন্ন সড়ক কীর্তিমানদের নামে নামকরণ করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিববর্ষে) এটি সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, খয়রাত হোসেনকে স্মরনীয় করে রাখতে এবং তার জীবনী সংরক্ষণ করতে উদ্যোগ নেয়া হয়েছে। নামফলক এর ফলে তাকে চেনা জানার চর্চা করবে আগামী প্রজন্মরা। এটি তার অবদান, কাজ বনার্ঢ্য জীবন নিয়ে জানতে আগ্রহ তৈরি হবে শিশুসহ সবারই।

প্রয়াত মন্ত্রীর ছেলে হাসনাত বিন খয়রাত বলেন, জেলা প্রশাসন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এজন্য কৃতজ্ঞতা জানাই। শুধু তার পরিবারে নয় সাধারণ মানুষের কাছে এটি দৃষ্টান্ত হিসেবে থাকলো।

প্রসঙ্গত প্রয়াত খয়রাত হোসেন যুক্তফ্রন্ট সরকারের প্রাণী সম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ