• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশের এসআই পদে নিয়োগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ।। পুলিশের উপ-পরিদর্শকের শূন্য পদে ২০১৯ সালের ৩৮তম বহিরাগত ক্যাডেট এস.আই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে জানিয়েছে সুপারিশ বঞ্চিতরা।
এমন দাবিতে সোমবার বেলা ১১টার দিকে নীলফামারী শহরের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করেন তারা। কর্মসূচিতে জেলার ছয় উপজেলার ৩০ চকুরী প্রার্থী অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সুবিধা বঞ্চিতদের মধ্যে মো. সাব্বির হোসেন, মো. সারোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
তারা দাবি করে বলেন,‘বর্তমান বিশ্ব এক ভয়াবহ মহামারিতে আক্রান্ত। উদ্ভূত করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য চাকুরিতে নতুন সার্কুলার প্রায় অনিশ্চিত হওয়ায় আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। পরিস্থিতে ৩৮তম বহিরাগত ক্যাডেট এস.আই (নিরস্ত্র)-২০১৯ সুপারিশ বঞ্চিত প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শূন্যপদ পূরণ ও পরবর্তী নিয়োগে সুপারিশ বঞ্চিত দুই হাজার ৭০০ প্রার্থীদের বিশেষ বিবেচনায় নিয়োগের জন্য বঙ্গবন্ধু কন্যা মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি আমরা’।
বক্তরা জানায়, ৩৮তম বহিরাগত ক্যাডেট এস.এই (নিরস্ত্র) নিয়োগ-২০১৯ সালে প্রায় এক লাখ ২৫ হাজার প্রার্থীর মধ্যে চার হাজার ১২৫জন প্রার্থী শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ন হন। এদের মধ্যে এক হাজার ৪০২ জনকে সাময়িক ভাবে নির্বাচন করেন সিলেকশন বোর্ড। তাদের মধ্যে প্রায় একহাজার ২০০ জন মৌলিক প্রশিক্ষণে যোগদান করেছেন।
এর আগে তারা একই দাবিতে গত ১৮জুন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এবং পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) বরাবরে স্মারক লিপি হস্তান্তর করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ