• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইথিওপিয়ায় জনপ্রিয় গায়কের মৃত্যুতে তুলকালাম, নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক ।। ইথিওপিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হান্দিসাকে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার পরদিন সকালেই দেশটির রাজধানী এবং ওরোমিয়া অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে।

জনপ্রিয় সেই গায়কের সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে মৃত্যুর জেরে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতার দ্বিতীয় দিনে ইথিওপিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮১ জনে।

বৃহস্পতিবার (০২ জুন) জনপ্রিয় ওই শিল্পীর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

দেশব্যাপী অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যেই দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনা মোতায়েন করা হয়েছে।

সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ওরোমিয়া স্পেশ্যাল পুলিশ ফোর্সের তিন সদস্যও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ