• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বন্ধ স্কুলের বেতন পরিশোধে চাপ শিক্ষার্থীদের

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) ।। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদুল আযাহার পরেও এসব প্রতিষ্ঠান খোলার সম্ভাবনাও নেই। কিন্তু এই বন্ধের সময়ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রাণীরবন্দর সানলাইট স্কুল মাসিক বেতন আদায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নানাভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেতন আদায়ে অভিভাবকদের কাছে ফোন করে চাপ দিচ্ছে সানলাইট স্কুল কর্তৃপক্ষ। অন্যথায় অতিরিক্ত টাকা (ফাইন) গুনতে হবে অভিভাবকদের । এ নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাণীরবন্দর সানলাইট স্কুল বেতনের জন্য অভিভাবকদের চাপ সৃষ্টি করছে। অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিভাবকদের ফোন করে চাপ দেওয়া হচ্ছে। অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন। এক অভিভাবক বলছেন, বন্ধ স্কুলে ফোন করে ৩ মাসের পুরো বেতন একসাথে চাওয়া হচ্ছে। বিষয়টা অভিভাবকদের জন্য বিব্রতকর, সাথে লজ্জাজনকও বটে! গত তিন মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে বন্ধ রয়েছে, সেখানে ফোন করে টাকা চাওয়া কতটা যুক্তিযুক্ত তা ভাববার বিষয়। গত জানুয়ারিতে সকল স্কুলে ভর্তিতে সেশন ফি’র নামে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তারপর মাত্র ৩ মাস স্কুল চলার পরই বন্ধ হয়েছে। পরবর্তীতে কবে স্কুল খুলবে সেটাও অনিশ্চিত। সেখানে স্কুল কর্তৃপক্ষের বেতনের ভাবনা আসে কোথা থেকে?’
প্রতিষ্ঠানটির আরেক অভিভাবক বলেন, ‘করোনাভাইরাসের কারণে বেতন পরিশোধের সক্ষমতা না থাকলেও তা পরিশোধ করতে হচ্ছে। এই বেতনটা তারা পরে নিলেও পারত। কিন্তু জুনের মধ্যে বেতন পরিশোধ না করলে জরিমানার কথা বলা হয়েছে।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সানলাইট স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমান চাপ দিয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা বেতনের জন্য বলেছি কিন্তু চাপ দেইনি। মানবিক দিকও বিবেচনায় রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ