• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি, ৪ জুলাই ।।  জয়পুরহাটে আসবাবপত্র বহনকারী একটি পিক-আপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাজাঁসহ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোর রাতে কালাই উপজেলার পুনটের নান্দাইল দিঘী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুই মাদক বিক্রেতা হলেন-কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের মৃত সামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩২), পাঁইকোঠা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান , আটক দুই মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন।

সেই ধারাবাহিকতায় একটি পিক-আপে করে বিশেষ কায়দায় তারা গাঁজাগুলো টাঙ্গাইল থেকে জয়পুরহাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

ভোর রাতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসবাবপত্র বহনকারী পিক-আপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ