• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ মোতায়েন

সিসি ডেস্ক, ০৫ জুলাই ।। দিনাজপুরের হিলি স্থলবন্দরের গেটে ট্রাক মালিক সমিতির নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে পুলিশ মোতায়ন করেছে হাকিমপুর থানা। রবিবার সকাল থেকে পানামা হিলি পোর্টের ১নম্বর গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

হিলির ট্রাক মালিক ও ব্যবসায়ী জাভেদ হোসেন মুন্সী রাসেল জানান, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকৃত মালামাল পরিবহনকে কেন্দ্র করে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০০ থেকে ৫০০ ট্রাকের সমাগম ঘটে। হিলি স্থলবন্দরে মালামাল পরিবহনের জন্য পানামা পোর্টের অভ্যন্তরে প্রবেশের সময় ১নম্বর গেটের সামনে ট্রাক প্রতি ৩০০ টাকা হারে চাঁদা আদায় করে হিলি স্থলবন্দর ট্রাক মালিক সমিতি। প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ চাঁদাবাজি চলে আসলেও তা বন্ধে ইতোপূর্বে কোন উদ্যোগ নেওয়া হয়নি। তবে আজ থেকে পুলিশ মোতায়েন হওয়ায় চাঁদা আদায় বন্ধ রয়েছে।

এদিকে বাংলাহিলি ট্রাক মালিক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির সভাপতি শাফি হাজি। তিনি জানান, পানামা গেটের সামনে ট্রাক মালিক সমিতরি নামে কোন চাঁদা আদায় করা হয় না।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক ও যানজট নিরসণে পানামা পোর্টের ১নম্বর গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফেউল আলম জানান, গত জুন মাসের কনফারেন্সে হিলি স্থলবন্দরের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ তোলেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ