• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম জেলহাজতে

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর ডোমারে দুই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী আকবর(৫৬) নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস হাজীপাড়া জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আলী আকবর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মৃত. ঘিনা মামুদের ছেলে। নওদাবস হাজীপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পুলিশ জানায়, শনিবার সকালে মক্তব পড়ানো শেষে এগার বছরের এক শারীরীক প্রতিবন্ধী এবং তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ইমাম তার ঘরে ডেকে নেন। এরপর সেখানে শিশু দু’টিকে ধর্ষণ করে ইমাম।
প্রতিবন্ধী শিশুটি বিষয়টি তার মাকে জানালে অপর মেয়েটিও বিষয়টি প্রকাশ করে। রাতেই আলী আকবরকে আটক করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান জানান, প্রতিবন্ধী শিশুটির মা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে ইমামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শিশু দুটির ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ