• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদক সেবনের দায়ে যুবকের অর্থ ও কারাদন্ড

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবনের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। গত শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতে ওই অর্থ ও কারাদন্ডে ওই আদেশ প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মো. ইউসুফ হোসেন ওরফে জিতু সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া হাজীকলোনীর মৃত. ওমর আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে পৌরসভা এলাকার ১১, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে মো. ইউসুফ হোসেন ওরফে জিতু (২৪) নামে এক যুবককে ইয়াবা সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। সেখানে সে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সেবনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিম আলম ওই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মো. ইউসুফ হোসেন ওরফে জিতুকে গতকাল রোববার নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান ভ্রাম্যমান আদালতে ইয়াবা সেবনের দায়ে ইউসুফ হোসেন ওরফে জিতু নামের এক যুবককে সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ