• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (৬ জুলাই) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। আমরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। সেদিন তিনি করোনা নমুনা দেননি। তিনি যখন বেশি অসুস্থ হয়ে পড়েন পরদিন শনিবার সকাল ৭টার দিকে আবারও তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া এবং করোনা নমুনা সংগ্রহ করা হয়। এরপর অবস্থা গুরুত্বর হওয়ায় অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩০ নম্বর করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। তবে তার করোনা পরিক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম করোনা উপগর্স নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
উল্লেখ্য, গত ৫ই জুন মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে এসএম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর তিনি মনের দিক থেকে ভেঙে পড়ায় দিন দিন অসুস্থ্যতা বোধ করছিলেন স.ম জসিম উদ্দিন। বর্তমানে তিনি দুই স্ত্রী, তিনি ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ