• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু

দিনাজপুর, ০৯ জুলাই ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এক স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া (৪৯) করোনার উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যান। বুধবার রাতে তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং জনতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া (৪৯) গত ৪/৫ দিন ধরে জ্বর-সর্দি-কাশি এবং গলাব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। করোনাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর কিছুক্ষণ পর তার জন্য মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় আরো ৩৬ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৮৪৪ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ জনের। করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরো ১৯ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ