• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জুয়ার খেলার দায়ে ছয় ব্যক্তির কারাদন্ড

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে লাইনের পাশে বসে প্রকাশ্যে জুয়ার খেলার দায়ে ছয় ব্যক্তির সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) মো. নাসিম আহমেদ ওই কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে সৈয়দপুর শহরের হাতিখানার মো. হানিফের ছেলে সৈয়দ সোহেল (৫৬), বাঁশবাড়ী মো. ইসরাইফিলের ছেলে জুনায়েত (৬৩), চাঁদনগর তুলশীরাম স্কুলের পিছনের এলাকার মো. ইসরাইলের ছেলে নাদিম (৫০), মুন্সিপাড়ার মহিলা কলেজ সংলগ্ন এলাকার মৃত. ইনছানের ছেলে মো. কোরবান (৫৫), ইসলামবাগ এলাকার মৃত. রমজানের ছেলে মো. ইকবাল (৫০) এবং মুন্সিপাড়া দর্জিপট্টি মৃত. তাজ উদ্দিনের ছেলে রাজু মিয়া (৩০)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৬ টার দিকে উল্লিখিত কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় (সোহেলরানা মোড়) থেকে ৫০ গজ দূরে সৈয়দপুর-পার্বতীপুর রেলওয়ে লাইনের পাশে বসে মোবাইল ফোনে ওবিভিন্ন জুয়ার সামগ্রী ব্যবহার করে প্রকাশ্যে জুয়া খেলছিল। আর এ সময় গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ্ আল- মামুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে প্রকাশ্যে বসে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়ার ৭১৮ টাকা ও জুয়ার খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সেখানে তারা জুয়ার খেলার কথা স্বীকার করেন। পরে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে ছয় জুয়াড়ির কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ্ আল- মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ