• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত

সিসি নিউজ, ১৪ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুর শহরের একই স্থানে একই রাতে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার দিবাগত গভীর রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের ওই চুরি ঘটনাটি ঘটে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেন্টিলেটর ভেঙ্গে গ্রীল ও ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোনসহ নগদ প্রায় সোয়া তিন লাখ টাকা নিয়ে গেছে। গতকাল সোমবার সৈয়দপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের মেসার্স এস. এস ট্রেডার্স, জাবেদ ইলেকট্রনিক্স, লাইট হাউজ, আজিজার সাইকেল স্টোর, হাবিবা ফার্মেসী ও সেবা ফার্মেসীর দোকান মালিকরা প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা যথারীতি দোকানপাট বন্ধ হয়ে নিজ নিজ বাড়িতে চলে যান। গভীর রাতে চোরের দল উল্লিখিত দোকানগুলোর ভেন্টিলেটার ভেঙ্গে এবং গ্রীল ও ছাউনির টিন কেটে ভেতরে ঢুকে পড়ে। পরে চোরের দল দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে মেসার্স এস. এস. ট্রেডার্স নামের একটি বাইসাইকেল শো-রুমের নগদ ২৫ হাজার টাকা, জাবেদ ইলেকট্রনিক্সের ৩০ হাজার, লাইট হাউজের ১০ হাজার এবং হাবিবা ফার্মেসীর নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়। মালিকরা সকালে তাদের নিজ নিজ দোকান খুলতে এসে দেখেন দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা এবং ছাউনির টিন ও ভেন্টিলেটরের গ্রীল কাটা। পরে তারা দোকান চুরির ঘটনাটি টের পান।
চুরি বিষয়ে ওই সড়কের নাইট গার্ড মো. রাজু জানায়, রাত ১২ টার পর বৃষ্টি শুরু হয়ে তা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। তিনি পাহারারত অবস্থায় প্রতিটি দোকানের তালা কয়েক দফায় টেনে টেনে দেখেন। দোকানের তালা ও সার্টার ঠিক ছিল। পিছনের দিকে উপরে কি হয়েছে তা জানেন না তিনি। আর হয়ত মুষলধারে বৃষ্টির কারণে আওয়াজ পাননি তিনি।
পরে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে, বাণিজ্যিক শহরে ব্যস্ততম সড়কে একই স্থানে একই রাতে ছয়টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, রাতে শহরে এভাবে অভিনব কায়দায় দোকানপাট চুরির ঘটনা ঘটলে আমরা দোকানপাট বন্ধ করে বাড়িতে গিয়ে কিভাবে নিশ্চিতে ঘুমাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ