• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোর-৬ আসনে নৌকার জয়

সিসি ডেস্ক, ১৪ জুলাই ।। যশোর-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহীন চাকলাদার।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পদত্যাগী চেয়ারম্যান শাহীন চাকলাদার প্রথমবারের মতো কোনো সংসদীয় আসনে লড়লেন।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, নির্বাচনে শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকধারী হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।

নির্বাচন থেকে গেলো সপ্তাহে সরে দাঁড়ানো বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের ধানের শীষ প্রতীকে পড়েছে দুই হাজার ১২ ভোট।

তবে এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়ে নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, এখন ক্রসচেক করা হচ্ছে। কেশবপুরে মোট ভোটার দুই লাখ তিন হাজার ১৮ জন। এবার মোট ভোট কেন্দ্র ছিল ৭৯টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ