• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফজলুর রহমান দুলাল মারা গেছেন। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টায় তিনি মারা যান।
এ.কে.এম ফজলুর রহমান চিরিরবন্দর সাতনালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
সিভিল সার্জন জানান, এ.কে.এম ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এর পর বুধবার ভোরে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফজলুর রহমান করোনার উপসর্গ নিয়ে গুরুত্বর অসুস্থ হয়ে গত ৩০শে জুন দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ওইদিনে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ২ জুলাই বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক জানান,উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। মোট শনাক্ত ৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ