• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ১৬ জুলাই।। নীলফামারীর ডিমলায় ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ডিমলার শৈল্ল্যার ঘাট সংলগ্ন রাস্তার পাশ থেকে যৌথভাবে লাশ উদ্ধার করে সিআইডি, পিআইবি, গোয়েন্দা ও পুলিশ সদস্যরা। এ সময় তালা লাগানো ট্রাংকটি দেখতে কৌতুহলী হাজার হাজার মানুষ ভীর জমায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে স্থানীয়রা রাস্তার ধারে একটি তালাবদ্ধ ট্রাংক দেখতে পেয়ে ডিমলা থানা পুলিশকে খবর দেয়। পরে রাতেই ডিমলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাংকটিতে তালা থাকায় বিস্ফোরক থাকতে পারে সন্দেহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং গোয়েন্দা শাখাকে (ডিবি) খবর দেয়।

বৃহষ্পতিবার দুপুরে সিআইডির  বোম ডিস্পোজাল ইউনিট সদস্যরা, ডিবি ও থানা পুলিশের সহায়তায় ট্রাংকটি তালা খুলে। পরে ট্রাংকের ভেতর থেকে কম্বলে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ