• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আসামি ধরতে গিয়ে পুলিশ খুন

সিসি ডেস্ক, ১৮ জুলাই ।। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক এএসআই খুন হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে। এ সময় মণি শঙ্কর চাকমা নামে থানার অপর এক এএসআই আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এএসআই আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আক্রমণ করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের (ইন্টারনাল হেমার‌্যাজ) কারণেই আমিরের মৃত্যু হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আসামি ধরতে যাওয়ার পর হঠাৎ করে ছুরিকাঘাত করেছে আসামি। এতে এএসআই আমিরের মৃত্যু হয়েছে। আসামিকে  গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঘটনাস্থল থেকে জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ‘আসামি ধরার জন্য এলাকায় পুলিশি অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ