• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ৩

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ার হাট প্রেট্রোল পাম্পের সামনে। ঘটনা স্থলে নিহত দু’জন আব্দুর রশীদ (৬০) এবং আনজু আরা বেগম )৪২)। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়,বাসু দেব বর্মন (১৮)। নিহত বাসু দেব নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালকুড়িয়া ইউপি’র বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে। ঘটনাস্থলে নিহত আব্দুর রশীদ নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপি’র রঞ্জয়ড়যর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এবং আঞ্জু আরা বেগম একই উপজেলার ৫ নং পুটিমারা ইউপি’র নয়া পাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
আহতরা হলেন,ইজিবাইক অটো চালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অশোক কুমার চৌহান সড়ক দূর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান,দিনাজপুর অভিমুখি একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক(দিনাজপুর-ট-১১-০১৫৭) এবং নবাবগঞ্জ অভিমুখি যাত্রী বোঝাই একটি ইজিবাইক অটো’র মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও ইজিবাইক অটো আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ