• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল চালু করা হবে

কুড়িগ্রাম, ২১ জুলাই ।। করোনার ছুটির মধ্যেই সুখবর পেলো দেশের সকল প্রাথমিক বিদ্যালয়। জাতীয় স্কুল মিলনীতি-২০১৯ অনুমোদন দেয়া হয়েছে। এই মিলনীতির আওতায় ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ‘শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে রান্না করা খাবার ও উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট দেশের ১৭ উপজেলার ২ হাজার ২৫৬টি বিদ্যালয়ের ৪ লাখ ২৯ হাজার ৩৪৬ জন শিক্ষার্থীর মাঝে প্রতি স্কুল দিবসে পরিবেশন করা হচ্ছিল। কিন্তু কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য পীড়িত এলাকায় মিড-ডে-মিল ও স্কুল ফিডিং প্রকল্প এবং পাইলট ভিত্তিতে রান্না করা খাবার পরিবেশন কার্যক্রম প্রচলন করা হয়েছে।

অনুষ্ঠানে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ