• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের প্রথম নেট টিভির যাত্রা শুরু

সিসি নিউজ ।। অন লাইনের দুনিয়ায় সৈয়দপুরের প্রথম নেট টিভির যাত্রা শুরু হলো গত১৯ জুলাই। স্থানীয় সমস্যা ও সমাধানের পথ খুজে পেতে সোজা কথা শিরোনামে একটি টক শো’র দুয়ার উন্মোচনে আয়োজিত হলো এর উদ্বোধন অনুষ্ঠান। সৈয়দপুর দেশের একটি বহুল সম্ভাবনাময় অঞ্চল। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, ব্যবসা-বানিজ্য, রাজনীতি সব মিলিয়ে সৈয়দপুর আলাদা একটি জায়গা করে নিয়েছে দেশের বেগবান অর্থনীতিতে। তাই সৈয়দপুর সহ উত্তরাঞ্চলের সমস্ত বিষয় তুলে ধরতেই এপিএন নেট টিভির যাত্রা অব্যাহত থাকবে বলে ইউটিউব ভিত্তিক চ্যানেলটির সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার জানান। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে চ্যানেলটির জন্মদিন ও সোজা কথা টক শো এর শুভ উদ্বোধন অনুষ্ঠান পালন করা হয়। এদিন স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অনেকের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সংগীত শিল্পী মাহমুদ আলম জুয়েল, সাপ্তাহিক আলাপনের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান মিলন, আমার সংবাদের সাংবাদিক ওয়ালিউর রহমান রতন, এপিএন নেট টিভির ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক কাইয়ুম খান ডলফিন, নীলফামারি কন্ঠের নির্বাহী সম্পাদক হুমায়ুন রশিদ লিটন, কবির এ আলম, হামিদুর রহমান, সাংবাদিক সোহেল রানা,  সাউন্ড স্পেশালিষ্ট জয়, শিক্ষক বাসুদেব রায় সহ আরো অনেকে। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মামুনুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ