• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি আরবে ঈদুল আজহা ৩১ জুলাই

সিসি ডেস্ক, ২১ জুলাই ।। সৌদি আরবের সর্বোচ্চ আদালতের এক ঘোষণায় আগামী ৩১ জুলাই (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা পালনের কথা জানানো হয়েছে। সোমবার (২০ জুলাই) চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে জানানো হয়েছে, এদিন কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আরবি বর্ষপঞ্জির ১১তম মাস জিলকদের ৩০তম বা শেষ দিন হবে মঙ্গলবার। আর আগামী বুধবার (২২ জুলাই) থেকে শুরু হবে বছরের শেষ এবং পবিত্র হজের মাস জিলহজ। এই মাসের দশ তারিখে ঈদুল আজহা পালন করা হয়ে থাকে। দেশটির সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।.

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এই বছর হজ পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বছর কেবল সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের দশ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন।

সোমবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার সূর্যাস্তের পর দেশটিতে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে। এর অর্থ হলো ২২ জুলাই (বুধবার) থেকে শুরু হবে এ বছরের হজের মৌসুম। সেই হিসেবে এবারে ৩০ জুলাই (বৃহস্পতিবার) আরাফাত দিবস পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে মঙ্গলবার (২১ জুলাই) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ