• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হলো কৃষকের পটল ক্ষেত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জেরে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে কৃষক হামিদের পটল ক্ষেত। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামে।
কৃষক আব্দুল হামিদ জানান, আমার বাড়ির পেছনে ২১ শতক জমি লিজ নিয়ে একটি পটল ক্ষেত গড়ে তুলি। জাঙ্গি দেয়াসহ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এবারের আবহাওয়া বেশ ভাল ছিল। পটল ক্ষেত দুই বছর পর্যন্ত ফসল দিয়ে থাকে। আশা করেছিলাম প্রথম বছরেই খরচের টাকা উঠে আসবে। পরবর্তী বছর এই ক্ষেত থেকে আয় হবে প্রায় এক লাখ টাকা। গত সপ্তাহে সাড়ে তিন মন পটল বিক্রি করে ভাল দাম পেয়েছিলাম। এতে ইর্ষাস্বিত হয়ে কেহ উচ্চ মাত্রার বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে আমার পটল ক্ষেতটি নষ্ট করেছে। এনজিও থেকে নেয়া টাকাটা কিভাবে শোধ করবো তা ভেবে পাচ্ছিনা। আমি এই ঘটনায় জড়িত ব্যক্তির শান্তির দাবি জানাচ্ছি। আমার মতো এমন ক্ষতি যেন আর কোন কৃষকের না করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ