• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দীর্ঘ স্থায়ী বন্যা থেকে বাঁচতে চিলমারীতে মানববন্ধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। র্দীঘ বন্যার কবল থেকে চিলমারীকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বুধবার বিকালে উপজেলার চিলমারী সদর জোড়গাছ সড়কে বেলেরভিটা এলাকাবাসীর উদ্যোগে চিলমারী সদরসহ শতাধিক গ্রামকে দীর্ঘস্থায়ী বন্যার কবল থেকে রক্ষার দাবিসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন স্লুইচ গেইট তৈরি ও শহর রক্ষা বাঁধ মেরামতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন। এসময় তারা বন্যা থেকে রক্ষাসহ স্থায়ী সমাধান এবং বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালিন এলাকাবাসী বলেন আমরা ত্রাণ চাইনা বন্যা থেকে বাঁচতে চাই, চাই স্থায়ী সমাধান। এলাকার ছাত্রনেতা রয়েল শেখ জানান, সদরসহ প্রায় শতাধিক গ্রাম দীর্ঘদিন থেকে পানিতে ডুবে আছে এর স্থায়ী সমাধান চাই। তিনি আরো বলেন শহর রক্ষা বাঁধ মেরামতসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন করে আরো স্লুইচ গেট চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ