• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় এর সঞ্চলনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্। এছাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সবাই উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্ বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন।’
এ প্রসঙ্গে নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ