• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বলিভিয়ায় চার শতাধিক মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক ।। গত পাঁচ দিনে বলিভিয়ার বিভিন্ন শহরের বাসাবাড়ি, সড়ক আর যানবাহন থেকে চার শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের ৮৫ শতাংশের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সরকারি হিসেব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বলিভিয়ায় ৬০ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ২১৮ জনের। তবে নতুন করে মরদেহ উদ্ধারের ঘটনায় দেশটিতে ভাইরাসটির সংক্রমণের মাত্রা আরও ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার বলিভিয়ার ন্যাশনাল পুলিশ ডিরেক্টর কর্নেল আইভান রোজাস জানান, গত ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কোচাবাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে মোট ১৯১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রশাসনিক রাজধানী লা পাজে আরও ১৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আর দেশটির সবচেয়ে বড় শহর সান্টা ক্রুজে মিলেছে ৬৮টি মরদেহ।
মৃতদের ৮৫ শতাংশের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি অতবা লক্ষণ পাওয়া গেছে। বাকিরা অন্য ধরনের অসুস্থতা কিংবা সহিংসতায় মারা গেছে বলে দাবি করেছে পুলিশ।
বলিভিয়ার ন্যাশনাল এপিডেমিওলজিক্যাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় কোচাবাম্বা এবং লা পাজ এলাকায় সম্প্রতি খুব দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বলিভিয়ার ফরেনসিক ইনভেস্টিগেশন ইন্সটিটিউটের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশের হাসপাতালগুলোর বাইরে থেকে প্রায় তিন হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে করোনার উপস্থিতি বা লক্ষণ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ