• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে মানবেতর জীবন যাপন করছে কিন্ডারগার্টেন শিক্ষকেরা  

মোঃ ইকরামুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) ।। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনে কর্মহীণ হয়ে নীরব দূর্ভিক্ষের মধ্যে মানবেতর  জীবন যাপন করছে বেসরকারি  ভাবে পরিচালিত  কিন্ডার গার্টেন স্কুলের   শিক্ষকেরা ।  এসব  শিক্ষকদের পরিবার চলে শিক্ষার্থীদের টাকায়। সমাজে আত্মসম্মানে আঘাত হানার ভয়ে কারও কাছে সহযোগীতা চাইতেও পারছেন না তারা।  জানা গেছে,   দিনাজপুরের  নবাবগঞ্জে প্রায় ৪০টি কিন্ডার গার্টেন স্কুলের অন্তত ৫ শত শিক্ষক মানবেতর জীবন  যাপন করছেন । গত ১৭ই মার্চ হতে সরকারী নির্দেশ মোতাবেক বেসরকারী কিন্ডার গার্টেন স্কুল গুলো বন্ধ থাকায় তাঁরা কোন বেতন ভাতা পাচ্ছে না।  শিক্ষকদের বাড়ীভাড়া সহ সংসারের সকল প্রকার খরচ তাঁরা স্কুলের বেতন দিয়ে  ব্যায় ভার করত।  গ্রামে যারা শিক্ষকতা করে তাদেরও একমাত্র ভরসা ওই বেতন। ধার দেনা করে এই ক’দিন তাঁরা চললেও বর্তমানে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।একাধিক শিক্ষকদের দাবি তাদেরকেও যেন সরকারী প্রণোদনার আওতায় আনা হয়। সরকার তাঁদের দিকে ফিরে তাঁকালে অন্তত খেয়ে পরে তাঁরা জীবন যাপন করতে পারবে।  করোনা পরিস্তিতিতে কিন্ডার গার্ডেনের  শিক্ষকদের  সরকারি  প্রণোদনা দেয়া হলে তারা উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ