• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুমন হত্যা মামলার ৪ পলাতক আসামী গ্রেফতার

সিসি নিউজ ।। নীলফামারীর ডোমার উপজেলায় তথ্য প্রযুক্তির সহায়তায় সুমন হত্যা মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাকিব হোসেন (২২), খায়রুল ইসলাম (১৬), সুলতান উদ্দিন (৫০), রুপিয়া বেগম (৪২)। তারা সম্পর্কে বাবা-মা ও দুই ছেলে। তাদের বাড়ি উপজেলা গোমনাতি ইউনিয়নের মিয়ার উদ্দিন মাস্টার পাড়া এলাকায়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, সুমন হত্যার পর হতে গ্রেফতাকৃতরা পলাতক ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অবস্থান করে। তারা বেশ কিছুদিন হতে তিলকপুর গ্রামে একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিল। তথ্য প্রযুক্তির সহায়তার তাদের অবস্থান সনাক্ত হলে গত ২২ জুলাই রাতে আক্কেলপুর থানা পুলিশের সহযোগীতায় ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সঙ্গিয় ফোর্স নিয়ে সেখান হতে তাদের গ্রেফতার করে। ২৩ জুলাই বিকালে তাদের ডোমার থানায় নিয়ে আসে পুলিশ। ২৪ জুলাই সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২৮ এপ্রিল উপজেলার গোমানাতি ইউনিয়নের ১ নং গোমনাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টিনে থাকা নিয়ে দুই পক্ষের মারামারিতে সুমন নামের এক যুবক মারা যায়। এতে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে সুমনের বাবা হারুন-অর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ