• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরবাসীর মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ এর চাল বিতরণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। ২৬ জুলাই রবিবার সকালে পৌর চত্বরে এসময় আরও উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, ট্যাগ অফিসার আনসার ভিডিপি ব্যাংকের ম্যানেজার মোজাহিদুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এবার পৌরসভার প্রায় ৪ হাজার ৬২১ জন গরীব অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ওয়ার্ড ভিত্তিক এ চাল বিতরণ আগামী ৩ দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।
চাল বিতরণ উদ্বোধনকালে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার উপস্থিতদেরসহ পৌরবাসীর প্রতি পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন, চলমান করোনা পরিস্থিতিতে এবার ঈদ স্বাস্থ্য সচেতনতার সাথে পালন করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থবিধি মেনে সকল কার্যক্রম সম্পাদনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ