• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৮জন সংস্কৃতি সেবী

নীলফামারী, ২৯ জুলাই ।। নীলফামারীতে অস্বচ্ছল ৪৮জন সংস্কৃতি সেবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২লাখ ৪০হাজার টাকার চেক পেয়েছেন।
বুধবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি থেকে প্রণোদনার চেক হস্তান্তর করেন সুবিধাভোগীদের মাঝে।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এলিনা আকতার।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল এর সঞ্চালনায় সুবিধাভোগীদের মধ্যে রকিবুল আলম শাহিন বক্তব্য দেন এতে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, করোনা সংক্রমণ জনিত কারণে সংস্কৃতি মন্ত্রনালয় থেকে প্রাপ্ত জনপ্রতি এককালীন ৫ হাজার করে টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে।
সদর উপজেলার ৪৮জনের মধ্যে ২লাখ ৪০হাজার টাকা বিতরণ করা হয় এতে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কষ্টের কথা ভুলে যাননি। করোনা প্রার্দুভাবে সংস্কৃতি কর্মীরাও যে সংকটে রয়েছেন সেটি অনুভব করে উপহার হিসেবে দিয়েছেন পাঁচ হাজার করে টাকা দিয়েছেন আপনাদের। যাতে ঈদে কাজে লাগাতে পারবেন আপনারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ