• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাস্তায় পড়ে আছে কোরবানির পশুর চামড়া

সিসি ডেস্ক, ০২ আগষ্ট ।। বিক্রি করতে না পেরে চট্টগ্রামে শতশত চামড়া রাস্তায় ফেলে রেখেছেন মৌসুমী ব্যবসায়ীরা। নগরীর আতুড়ার ডিপো এলাকায় আড়তদারদের কাছে বারবার ধর্ণা দিয়েও সংগৃহীত চামড়া বিক্রি করা যাচ্ছে না।

আড়তদাররা বলছে, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মান নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না। ফলে এসব চামড়া রাস্তায় ফেলে রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ধার-দেনা করে অল্প লাভের আশায় চামড়া সংগ্রহ করে এখন লোকসানে চোখে অন্ধকার দেখছে চট্টগ্রামের চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে প্রতিটি চামড়া গড়ে ১৫০ টাকা করে কিনলেও আড়তদাররা এসব চামড়া এখন ১০টাকা করেও কিনতে রাজি নয়।

এ অবস্থায় নগরীর দেওয়ান হাট, আতুরা ডিপোসহ বিভিন্ন স্থানে সড়কেই চামড়া ফেলে রেখে যাচ্ছে অনেকে। ফলে চরম ক্ষতির মুখে পড়েছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে, চট্টগ্রামের কাঁচা চামড়া আড়তদাররা জানান, অনেকেই নিয়ম মতো সংরক্ষণ করতে পারেনি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় চামড়ার মানও নষ্ট হয়ে গেছে, তাই এসব চামড়া আর কেনা সম্ভব না।

গত কয়েকবছর ধরে ট্যানারি মালিকরা আড়তদারদের পাওনা পরিশোধ না করায় এবার চামড়া সংগ্রহ করছে না অনেক আড়তদার। তারপরও চট্টগ্রাম অঞ্চলে পৌনে ৪ লাখের মতো চামড়া ইতোমধ্যে সংগৃহিত হয়েছে বলে জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ