• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাইপ্রাস থেকেও বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ।। লেবাননের রাজধানী বৈরুত থেকে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার বৈরুত বন্দরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে উঠে পুরো রাজধানী। এতে শহরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো শহরজুড়েই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণস্থলে কয়েক মাইল দূরের ভবনের জানালাও ভেঙে গেছে।

সাইপ্রাসের রাজধানীর এক বাসিন্দা নিকোসিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাদের বাড়ি কেঁপে উঠেছিল।

সাংবাদিক এমিলিয়া পাপাদোপলাস জানিয়েছেন, লিমাসল থেকে তিনি বিস্ফোরণের কম্পন অনুভব করেছেন। তিনি ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে।

বিস্ফোরণে ব্যাপক হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গোয়েন্দা ও মেডিক্যাল সূত্রের বরাতে জানিয়েছে, অন্তত দশটি মরদেহ বিস্ফোরণের পর হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ